প্রসেনজিৎ ধর, কলকাতা :- পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে তীব্র টানাড়েনের আবহে কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট । পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে রাজ্য পুলিশকে আবার কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার তারা কড়া পদক্ষেপ করার কথাও বলেছে। রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি বজায় না-রাখতে পারলে রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে বলে জানাল শীর্ষ আদালত। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ নিয়ে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা হলফনামা দিয়ে জানানোর নির্দেশও দিয়েছে। এর আগের শুনানিতে রাজ্য পুলিশের ডিজিকে শো কজ করেছিল সুপ্রিম কোর্ট। শুক্রবারের শুনানিতে কমিশন আদালতে সওয়াল করে জানায়, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। সুপ্রিম কোর্ট জানায়, এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে, তা আগামী শুনানিতে ডিজি-কে হলফনামা দিয়ে জানাতে হবে। পরবর্তী শুনানি পর্যন্ত রাজ্যে আইনশৃঙ্খলার নতুন করে অবনতি ঘটলে হলফনামায় তা-ও জানাতে হবে। মার্চের প্রথম সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলার।প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম. পাঞ্চোলির বেঞ্চ স্পষ্ট করে জানায়, রাজ্য সরকার ও নির্বাচন কমিশের মধ্যে পারস্পরিক সহযোগিতার অভাব রয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal