Breaking News

ফের অগ্নিকাণ্ড কলকাতায়! আগুন জ্বলল আরবানা কমপ্লেক্সের ৪ নম্বর টাওয়ারে, ঘটনাস্থলে যায় ২ টি ইঞ্জিন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-শহরের বিলাসবহুল অভিজাত আবাসনে আরাবানায় আগুন। আরবানা কমপ্লেক্সের পাঁচ তলায় আগুন লাগে। সপ্তাহের প্রথম দিনে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোঁয়ায় কুলকুলিয়ে আবাসন থেকে বের হতে দেখা যায়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। আবাসনে চার নম্বর টাওয়ারের পাঁচ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।ইএম বাইপাসের কাছের এই বিলাসবহুল আবাসনের বাসিন্দা বহু তারকা। রাজ-শুভশ্রী থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ, সকলেই এই আবাসনের বাসিন্দা। সোমবার সকালে সেই আবাসনের একটি টাওয়ারের পাঁচতলার ব্যালকনিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়ায়। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।এই ঘটনায় এই এলাকায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, কারণ স্থানীয়দের অভিযোগ অনুযায়ী অগ্নিকাণ্ডের জায়গাটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। অভিজাত আবাসনটি নিকটবর্তী হওয়ায় নিরাপত্তার অভাব নিয়ে আতঙ্কে স্থানীয়রা। কীভাবে এই আগুনের ঘটনা তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ডেকরেটার্স ও ফুড ডেলিভারির গুদাম রয়েছে, ফলে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ ঘটনা ঘটতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *