দেবরীনা মণ্ডল সাহা :-কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু | বন্ধ ঘর থেকে উদ্ধার ছাত্রের পচাগলা দেহ। বৃহস্পতিবার হস্টেলের ঘর থেকে পচাগন্ধ পান কর্তৃপক্ষ। দরজা ভাঙতেই উদ্ধার হয় ওই পড়ুয়ার পচা দেহ। খুন নাকি, আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম পুলক হালদার। বাড়ি, ডায়মন্ড হারবারে। এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়া ছিলেন পুলক। থাকতেব কলেজের বয়েজে হস্টেলে। হস্টেলের ঘরেই মিলল পুলকের দেহ। দেহে পচন ধরে গিয়েছে। কীভাবে মৃত্যু? তা স্পষ্ট নয়। তবে গত তিন ধরে ঘরটি বন্ধ ছিল বলে খবর।আজ, বৃহস্পতিবার সকালে দুর্গন্ধ বেরোতে দেখে সন্দেহ হয় অন্য পড়য়াদের। খবর দেওয়া হয় থানায়। পুলিস এসে ঘরের দরজা ভেঙে ওই ডাক্তারি পড়ুয়ার পচাগলা দেহ উদ্ধার করে। খবর পেয়ে হস্টেলে পৌঁছন JNM হাসপাতালে সুপার। কী করে মৃত্যু, কত দিন ধরে দেহ ঘরে পড়েছিল তা নিয়ে বিস্তর ধোঁয়াশা। সূত্র মারফত জানা গিয়েছে, পুলক আর জি কর আন্দোলনের সময় ফ্রন্টের দাদাগিরির শিকার হয়েছিলেন! কলেজ কর্তৃপক্ষ তাঁকে ফেল করিয়ে দিয়েছিল বলেও অভিযোগ। সেই পড়ুয়ার মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে হাসপাতাল চত্বরে।
Hindustan TV Bangla Bengali News Portal