Breaking News

ওসির বিরুদ্ধে সিভিক ভলান্টিয়রের শ্লীলতাহানির অভিযোগ!ওসির বিরুদ্ধে কড়া অ্যাকশন লালবাজারের

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- কলকাতা পুলিশের এক ওসির বিরুদ্ধে সিভিক ভলান্টিয়রের শ্লীলতাহানির অভিযোগ। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের। ইতিমধ্যেই আইন অনুযায়ী পদক্ষেপের সুপারিশ এসেছে রাজ্যের ডিজির কাছে। নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।ঘটনাটি ঘটে ফেব্রুয়ারি মাসের শেষদিকে। অভিযোগকারিণী ওই সিভিক ভলান্টিয়ারের দাবি, ডিউটি চলাকালীন তাঁকে যৌন হেনস্থা করেছেন ওই থানার ওসি। গত রবিবার তিনি সাহস করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই সেই ওসিকে কর্মচ্যুত করা হয়েছে লালবাজারের পক্ষ থেকে। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা বিরোধী আইন মেনেই ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।ঘটনার জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, এই ধরণের আচরণ কেবল লজ্জাজনকই নয়, বরং প্রশাসনের ওপর মানুষের ভরসা কমিয়ে দেয়। কমিশনের পক্ষ থেকে রাজ্যের ডিজিপি পীযূষ পাণ্ডেকে একটি চিঠি পাঠানো হয়েছে।নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে তদন্ত, স্পষ্ট নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। দেওয়া হয়েছে ৫ দিনের ‘ডেডলাইন’। তার মধ্যেই ডিজিপি-কে একটি বিস্তারিত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে বলা হয়েছে। এই রিপোর্টে এফআইআরের পর তদন্তের অগ্রগতির পাশাপাশি পুলিশ ইউনিটগুলিতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তাও উল্লেখ করার কথা বলা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *