Breaking News

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহি গাড়ির!দোলের সকালে পিকআপ ভ্যান দুর্ঘটনায় মৃত ২,জখম ১২,চাঞ্চল্য গোঘাটে

প্রসেনজিৎ ধর, হুগলি:-দোলের দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা হুগলির গোঘাটে, মৃত ২। আহত কমপক্ষে ১২। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মৃতদের নাম শ্রীমন্ত রায় (২৬) এবং কৃষ্ণকান্ত ভুঁই (২৭)। এ দিন গোঘাটের হাজিপুর এলাকায় একটি পিকআপ ভ্যান আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছে ধাক্কা মারে। যার জেরেই ঘটে বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের আপাতত সেখানেই চিকিৎসা চলছে।সূত্রের খবর, পিকআপ ভ্যানে করে মোট ১৬ জন যাত্রী ছিলেন। তাঁরা পশ্চিম মেদিনীপুরের তাতারপুর এলাকায় চাঁচড় উৎসব দেখে বাড়ি ফিরছিলেন। হাজিপুরের করপুকুর এলাকায় বাঁক নেওয়ার সময়ে পিকআপ ভ্যানের চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার জেরে গাড়িটি সরাসরি রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে।বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও টহলে থাকা পুলিশ কর্মীরা। তাঁরাই যাত্রীদের উদ্ধার করে কামারপুকুর ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শ্রীমন্ত ও হেমন্তকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ১২ জনের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গাড়িটি দ্রুত গতিতে আসছিল। হাজিপুরের বাঁকের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। তাতেই এই দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *