Breaking News

খাবারে ভেজাল রুখতে রাজ্যের পদক্ষেপে সন্তোষ কলকাতা হাইকোর্টের!খাদ্য সুরক্ষা সূচকে ষষ্ঠ স্থানে বাংলা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-
খাবারে ভেজাল রুখতে রাজ্য সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। কাঁচা সবজি থেকে শুরু করে মাছ-মাংস, দুধ, ফল, রাস্তার খাবার এবং বিভিন্ন পানীয়ে ভেজাল ও কৃত্রিম রঙের অভিযোগ ঘিরে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্ট পর্যালোচনা করেই আদালত জানায়, খাদ্য সুরক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অগ্রগতি উল্লেখযোগ্য। খাদ্য সুরক্ষা সূচক কীভাবে নির্ধারিত হয় সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়|খাবারে ভেজাল ও কৃত্রিম রঙের ব্যবহার রুখতে এবং খাবারের গুণগতমান নিয়মিত যাচাইয়ের কাজে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট কলকাতা হাই কোর্ট সম্প্রতি এ নিয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে। অভিযোগ ছিল, কাঁচা সবজি, মাছ, মাংস, দুধ, ফল, রাস্তার খাবার, প্রক্রিয়াজাত খাবার, মিষ্টি জাতীয় খাবারে ভেজাল ও বিভিন্ন পানীয় দ্রব্যে কৃত্রিম রঙের ব্যবহার হচ্ছে। এতে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। বন্ধ করতে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানানো হয়। বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে সেই মামলাতেই রাজ্যের পদক্ষেপ নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়। যা দেখে সন্তোষ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ। সেখানেই জানানো হয়েছে, খাদ্য সুরক্ষা সূচকে ষষ্ঠস্থানে উঠে এসেছে বাংলা। আদালতের নির্দেশ, এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরকে তৎপর থাকতে হবে। নিয়মিত খাদ্যপণ্যের গুণগত মান ও শুদ্ধতা যাচাই চালু রাখতে হবে। খাদ্যদ্রব্য ব্যবসায়ীদের কোনও ত্রুটি বা গলদ থাকলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আদালত জানিয়েছে, খাদ্য সুরক্ষা দপ্তরে কর্মীর যাতে অভাব না হয়, তার জন্য পদ শূন্য থাকলে স্বতঃস্ফূর্তভাবে সেই শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার। যাতে খাদ্যপণ্যের মান যাচাইয়ের কাজ ঠিকঠাক চলতে পারে। এদিন জনস্বার্থ মামলাটির নিষ্পত্তি করে দিয়েছে আদালত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *