Breaking News

দোল নিয়ে সতর্কই ছিল কলকাতা পুলিশ!দোলের কলকাতায় অভব্য আচরণের আচরণের অভিযোগে ধৃত ৩৩০, বাজেয়াপ্ত ২৫ লিটার মদ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রঙের উৎসব ঘিরে এ বছর শহরের সর্বত্র কড়া নজর রেখেছিল কলকাতা পুলিশ| দোলের দিন অভব্য আচরণ ও মত্ত অবস্থায় প্রকাশ্যে ঘোরাফেরার অভিযোগে মোট ৩৩০ জনকে গ্রেফতার করেছে করা হয়েছে| লালবাজার সূত্রে জানা গিয়েছে, শহরের ১০টি ডিভিশন জুড়েই এই গ্রেফতারির ঘটনা ঘটেছে| পাশাপাশি অভিযান চালিয়ে ২৫ লিটার মদও বাজেয়াপ্ত করা হয়েছে |দোলের দিন অপ্রীতিকর ঘটনা এড়ানো সার্বিক নিরাপত্তার জন‍্য বিভিন্ন এলাকায় গুরুত্ব বুঝে ছোট-বড় মিলিয়ে ৩৯৮টি পুলিশ পিকেট ছিল শহরে। খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ‍্যামবাজার-সহ ৮৬ টি জায়গায় বিশেষ পিকেট ছিল। দায়িত্বে ছিলেন ছ’জন করে পুলিশকর্মী। বাকি ৩১২টি পিকেটে তিন জন করে পুলিশকর্মী ছিলেন।এর পাশাপাশি নজরদারির জন‍্য মোটর বাইক এবং পিসিআর ভ‍্যানে ছিলেন পুলিশকর্মী ও আধিকারিকেরা। প্রসঙ্গত, দোলের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্ছিদ্র রাখতে বড়সড় পদক্ষেপ করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ|শুধু পিকেট নয়, নজরদারিতে ছিল মোটরবাইক টহলদারি ও পিসিআর ভ্যান। গত কয়েক বছরে দোলের দিনে বেপরোয়া ও মদ্যপ চালকদের কারণে একাধিক বড় দুর্ঘটনার নজির রয়েছে শহরে। সেই অভিজ্ঞতা থেকেই এ বছর আগেভাগেই সতর্কতামূলক পদক্ষেপ নেয় লালবাজার। জারি করা হয় একগুচ্ছ নির্দেশিকা। দোলের সময়ে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে বাড়তি বাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ সতর্কতা ছিলই। পুলিশের দাবি, কঠোর নজরদারি ও তৎপরতার জেরে এ বার দোলের দিন শহরে বড় কোনও দুর্ঘটনার খবর মেলেনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *