Breaking News

রাজ্যসভায় মনোনয়ন দাখিলের জোর জল্পনা,মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে পারেন নীতীশ কুমার!উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন ছেলে নিশান্ত

দেবরীনা মণ্ডল সাহা :-বিহারের রাজনীতিতে বড়সড় রদবদলের ইঙ্গিত। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিয়ে রাজ্যসভার সদস্য হতে চলেছেন নীতীশ কুমার। সংসদের উচ্চকক্ষে মনোনয়নের জন্য তিনি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। এখন প্রশ্ন, নীতীশের বিদায়ের পরে কে হবেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী? JDU সূত্রে খবর, নীতীশ কুমার কাল বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য মনোনয়ন জমা দেবেন। দলের তরফে সেই সমস্ত কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। কোনও কোনও সূত্রের এমনও দাবি, আগামী ১৬ মার্চ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদ ছাড়তে পারেন নীতীশ। ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনিই থাকবেন মুখ্যমন্ত্রীর আসনে। নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে বিহারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে পারেন| জেডিইউ-এর বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী এবং নেতা ইতিমধ্যেই নিশান্তের রাজনীতিতে প্রবেশকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছেন|রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এতদিন পর্যন্ত পাটনার প্রশাসনিক ক্ষমতা ছাড়তে খুব একটা আগ্রহী ছিলেন না নীতীশ। বিজেপির তরফে বারবার চাপ থাকলেও তিনি মুখ্যমন্ত্রীর পদে থেকেই রাজ্য রাজনীতি সামলাতে চেয়েছেন। কিন্তু চলতি মাসের ১ মার্চ ৭৫ বছরে পা দিয়েছেন নীতীশ কুমার। তারপরেই বিজেপির একাংশ দাবি তুলেছেন, এখন তাঁর জন্য জাতীয় রাজনীতিতে যাওয়ার সময় এসেছে। এই প্রেক্ষাপটে যদি নীতীশ কুমার রাজ্যসভায় যান, তাহলে বিহারের রাজনীতিতে বড় রদবদল ঘটতে পারে। কারণ, সেক্ষেত্রে জেডিইউ-বিজেপি জোট সরকারের নেতৃত্বে প্রথমবার বিজেপির মুখ্যমন্ত্রী বসানোর সুযোগ তৈরি হবে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। রাজনৈতিক মহল মনে করছে, খুব শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সেই ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *