দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ১৪ মার্চ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র শেষ হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে একটি বড় জনসভা। সেই সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যজুড়ে আয়োজিত ৯টি পরিবর্তন যাত্রা ১০ মার্চের মধ্যে কলকাতায় এসে শেষ হবে। তারপর ১৪ মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে একটি মেগা সমাবেশের মধ্য দিয়ে এই রাজনৈতিক কর্মসূচি শেষ হবে।রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯টি ‘পরিবর্তন যাত্রা’ শুরু হয়েছে। ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করে সেই যাত্রাগুলি আগামী ১০ মার্চের মধ্যে কলকাতায় এসে পৌঁছবে। এর পর ১৪ মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে বিশাল সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। উল্লেখ্য, শেষবার ২০২১ সালের ৭ মার্চ বিধানসভা নির্বাচনের ঠিক আগে ব্রিগেডের জনসভা থেকে পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর ফের সেই একই প্রেক্ষাপটে ব্রিগেডে ফিরছেন তিনি।পরিবর্তন যাত্রার পালে হাওয়া দিতে রাজ্যে আসছেন ভিন রাজ্যের একঝাঁক প্রথম সারির বিজেপি নেতা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি থেকে শুরু করে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর— পাঁচ জন সর্বভারতীয় নেতা রাজ্যের পাঁচটি ভিন্ন জায়গা থেকে এই যাত্রার নেতৃত্ব দেবেন। জনভিত্তি পোক্ত করতে এ বার ‘যোগদান মেলা’-র চেয়েও সরাসরি মানুষের কাছে পৌঁছনোর কৌশলেই বেশি জোর দিচ্ছে পদ্ম শিবির।আগামী সপ্তাহেই হয়ত রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। মাস পেরলেই পুরোদমে ভোট বঙ্গে। তার আগে এখন থেকেই রাজনৈতিক প্রচারের পারদ চড়ছে যুযুধান পক্ষের শিবিরে। তারই একটা বঙ্গে গেরুয়া ঝড় বইয়ে দিতে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা। আসলে বঙ্গ রাজনীতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের গুরুত্ব আলাদা।
Hindustan TV Bangla Bengali News Portal