প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যসভা ভোটের প্রক্রিয়া খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিধানসভা এলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বৃহস্পতিবার রাজ্যসভার নির্বাচনে পাঁচ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করার পর স্ক্রুটিনি পর্ব খতিয়ে দেখতে বিধানসভায় এসেছিলেন ভোটের মনোজ। রাজ্যসভা নির্বাচনের কারণে বিধানসভায় এলেও, সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তাঁকে প্রশ্ন করা হয় আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা প্রসঙ্গে। জবাবে মনোজ বলেন,‘‘নির্দিষ্ট সময়েই ভোট হবে, সে জন্য ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে। আগামী ৯ ও ১০ তারিখে তাঁরা এখানে থাকবেন। চারটি রাজ্য ঘুরে তাঁরা এখানে আসছেন।’’চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও ৬০ লক্ষের নাম অমীমাংসিতের তালিকায় রয়েছে। এই নিয়ে এদিন সিইও বলেন, “এটা তো এসআইআর গাইডলাইনে ছিল না। সুপ্রিম কোর্টে ম্যাটার গিয়েছে। অভূতপূর্ব পরিস্থিতিতে এই অভূতপূর্ব সিদ্ধান্ত নিতে হয়েছে। ৬০ লক্ষের মধ্যে ৬ লাখের নিষ্পত্তি হয়ে গিয়েছে। বাকি কী হবে, সেসব আমরা জানি না। কমিশন এসে সিদ্ধান্ত নেবে। সেটা কী হবে, তা আমরা জানি না।”এরপরই তিনি বলেন, “এইরকম পরিস্থিতি আগে কখনও হয়নি। তবে এত পরিমাণে না হলেও অনেক ফর্ম ৬ শেষের দিকে আসে। সেগুলো থেকে যায়। নমিনেশনের শেষ দিন পর্যন্ত দেওয়া যায়। কিন্তু সব ক্ষেত্রে সব কেস নিষ্পত্তি হয় না। তবে এই পরিমাণে অ্যাজজুডিকেশন আমি দেখিনি।
৬০ লক্ষ নাম অ্যাডজুডিকেশনে থাকার পিছনে কাদেরও ষড়যন্ত্র রয়েছে কি না, সেই প্রশ্ন করা হয় সিইও-কে। যার জবাবে তিনি বলেন, “এরকম নির্দিষ্ট কোনও অভিযোগ এলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। কিন্তু আমরা এখন এত ব্যস্ত, এখন এই কাজ করব কী অন্য কাজ করব! এখন এত সময় নেই যে ধরে ধরে শাস্তি দেব।”
Hindustan TV Bangla Bengali News Portal