Breaking News

ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!আজ থেকেই বেকারদের অ্যাকাউন্টে ঢুকছে ‘যুবসাথী’র ১৫০০ টাকা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শনিবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আজই অ্যাকাউন্টে ঢুকে যাবে যুবসাথীর টাকা| বিকেলেই ঢুকে গিয়েছে যুবসাথীর টাকা, জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য |ধর্মতলার ধর্না মঞ্চে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বাংলার যুবসমাজের জন্য যুগান্তকারী ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বরাদ্দ ‘যুবসাথী’ (যুবশ্রী) প্রকল্পের ভাতার টাকা পাওয়ার জন্য আর ১ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আজ, শনিবার (৭ মার্চ) থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হচ্ছে। রাজ্য সরকারের এই প্রকল্পে মাধ্যমিক পাশ বেকার তরুণ-তরুণীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পান। আগে ঘোষণা করা হয়েছিল যে, চলতি বছরের আগস্ট মাস থেকে এই টাকা দেওয়া হবে। পরবর্তীতে সময়সীমা এগিয়ে এনে ১ এপ্রিল করা হয়েছিল। কিন্তু আজ ধর্মতলার এসআইআর বিরোধী ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “১ এপ্রিল থেকে যে টাকাটা ঢোকার কথা ছিল, সেটা আজ থেকেই ঢুকে যাবে। যুবসাথীর টাকা আজ থেকেই পাবেন আপনারা।”এদিন মুখ্যমন্ত্রী আরও মনে করিয়ে দেন যে, রাজ্য সরকার সাধারণ মানুষের সামাজিক সুরক্ষায় বদ্ধপরিকর। তিনি বলেন, “লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাস থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। এবার যুবসাথীর টাকাও আজ থেকেই পৌঁছে যাবে।”মমতা জানিয়েছেন, যুবসাথীতে প্রায় ৯০ লাখ থেকে ১ কোটি তরুণ-তরুণী আবেদন করেছিলেন। তাঁদের বিধানসভা ভোটের দিন ঘোষণার আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। আর এপ্রিল পর্জন অপেক্ষা নয়, বাংলা নববর্ষের অনেক আগেই সরকারি এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করছে সুবিধাভোগীদের ব্যাঙ্কে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *