Breaking News

কুলতলিতে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে শেষ শ্রমিকের দেহ!

দেবরীনা মণ্ডল সাহা :- সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে প্রাণ হারালেন এক শ্রমিক। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের কেল্লা অম্বিকানগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকের নাম জয়দেব হালদার। তিনি জয়নগর থানা এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।পরিবার সূত্রে খবর, শনিবার সকালে কুলতলির কেল্লা অম্বিকানগর এলাকার একটি কমিউনিটি টয়লেটের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য তাঁর কাছে ফোন আসে। নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছে বাজার কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে কাজে নেমে পড়েন জয়দেব।স্থানীয় সূত্রে খবর, কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই আচমকা একটি শব্দ শোনা যায়। স্থানীয়রা ছুটে গিয়ে তাঁকে ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। এর পরে সেপটিক ট্যাঙ্কের দেওয়াল ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। জয়নগর–কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।এক প্রত্যক্ষদর্শী জানান, সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলে মই দিয়ে ভিতরে নামেন জয়দেব। তার আগে দেখে নেন বর্জ্য কতটা গভীর। এরপরে মই বেয়ে নীচে নামেন। নীচে নামলেও আর সাড়াশব্দ পাওয়া যায়নি। এর পরে স্থানীয় লোকজন দেওয়াল ভেঙে বের করে আনে তাঁকে। যদিও ততক্ষণে সব শেষ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে |এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *