প্রসেনজিৎ ধর, কলকাতা :-বিজেপিকে ফের ‘ভোট চুরি’ নিয়ে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের| ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ধর্নার জায়গায় লিফলেট বিলি করছে বিজেপি| এফআইআর করার হুঁশিয়ারিও দিলেন মমতা|মঞ্চ থেকে তিনি বলেন, বিজেপির তরফে ধরনামঞ্চের আশেপাশে লিফলেট বিলি করা হচ্ছে। এজেন্সিকে দিয়ে এ কাজ করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। এরপরই অভিযুক্তদের হাতেনাতে ধরার নির্দেশ দেন মমতা। মন্ত্রী শশী পাঁজাকে দ্রুত এফআইআর করতে বলেছেন তিনি। পাশাপাশি সকলকে আশেপাশে নজর রাখার নির্দেশও দেন তিনি। এসআইআরে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে ধর্না মঞ্চেই থাকছেন তিনি। সোমবার সকালে মঞ্চ থেকেই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। জানান, ধর্না মঞ্চের আশেপাশে বিজেপির তরফে লিফলেট বিলি করা হচ্ছে। মমতা বলেন, “বিজেপি ধরনামঞ্চের কাছে লিফলেট বিলি করাচ্ছে। এদের হাতে নাতে ধরতে হবে। গলায় দড়ি দিয়ে মরা উচিত ওদের, ভোট চোর। শশী পাঁজাকে দায়িত্ব দিচ্ছি এদের বিরুদ্ধে এফ আই আর করুক। এখানে ওদের ঢোকার অধিকার নেই। অন্যায় করলে ফোঁস করতে হয়। এদের হাতে নাতে ধরুন।”ধর্নার জায়গায় নজর রাখার পরামর্শ দিয়ে তিনি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সবাইকে আমি সতর্ক করছি| ধরণার জায়গায় নজর রাখুন| কোথায় গেল? পালিয়েছে বোধহয়| এদের আমাদের ধরতেই হবে| ভোট আসলে এনআইএ-সহ এজেন্সি পাঠায়|’’
Hindustan TV Bangla Bengali News Portal