Breaking News

কালীঘাট মন্দিরের সামনেই বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনারকে, কালো পতাকা হাতে উঠল ‘গো ব্যাক’ স্লোগান!মন্দির থেকে বেরিয়ে কী বললেন জ্ঞানেশ কুমার ?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতায় এসে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকাল থেকেই কালীঘাট মন্দিরের বাইরে হাতে কালো পতাকা নিয়ে জমায়েত করেছিলেন একদল বিক্ষোভকারী। জ্ঞানেশের গাড়ি সেখানে পৌছতেই, তাঁকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান উঠতে শুরু করে। যদিও এর কোনও উত্তর দেননি, শান্ত মেজাজেই সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন কমিশনার। এদিন তাঁর সঙ্গে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। পরে মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে বিক্ষোভ প্রসঙ্গে কিছু না বললেও জ্ঞানেশ কুমার শুধু বলেন, ”মা কালী সবার ভাল করুন, ভাল রাখুন।”রবিবার রাতে কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার থেকে দফায় দফায় রাজ্য প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের বৈঠক করার কথা। তার আগে সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জ্ঞানেশ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালও। তাঁদের পৌঁছোনোর আগে থেকেই মন্দিরের সামনে বিক্ষোভ চলছিল। কালো পতাকা হাতে জ্ঞানেশের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান তুলছিলেন অনেকে। অভিযোগ, এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে অযথা অনেকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের সামনেই কমিশনের বিরুদ্ধে এবং এসআইআর-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা।জ্ঞানেশ বিক্ষোভকারীদের মধ্যে দিয়েই মন্দিরে প্রবেশ করেন। সেই সময় কোনও মন্তব্য করেননি। মন্দির থেকে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন কেবল দু’টি বাক্য— ‘‘পশ্চিমবঙ্গের সকল ভাইবোনকে আমার নমস্কার। কালী মা সকলকে ভাল রাখুন।’’ বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলেও কোনও মন্তব্য করতে চাননি কমিশনার। গাড়িতে উঠে মুখ্যমন্ত্রীর পাড়া ছাড়েন তিনি।কমিশন সূত্রে জানানো হয়েছে, কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গলকামনা করেছেন জ্ঞানেশ। রাজ্যে স্বাধীন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন, ‘‘এ বার শুধু নির্ভয় নির্বাচনের পর্ব হবে।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *