Breaking News

‘চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে কমিশন,’মমতার সমর্থনে ২৪ ঘণ্টার অনশনে মন্ত্রী উদয়ন গুহ!

প্রসেনজিৎ ধর :-এসআইআরে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার ধরনার চতুর্থদিন। এরই মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার অবস্থানকে সমর্থন জানিয়ে এবার অনশনে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর অভিযোগ, চক্রান্ত করে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে। এমনকী জনপ্রতিনিধিদেরও নাম ‘বিচারাধীন’ তালিকায় রাখা হচ্ছে। আর তা জায়গা ধরে পরিকল্পনা করে করা হচ্ছে তোপ উদয়ন গুহের।সোমবার পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের সীমান্তবর্তী কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শাসকের দফতরের সামনে উদয়নের নেতৃত্বে গণঅনশনে হাজির হয়েছেন প্রায় ২০০ নেতা-কর্মী। দিনহাটার বিধায়ক উদয়ন জানান, ‘বিবেচনাধীন’ বলে রাজ্যের ৬০ লক্ষ ভোটারকে নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে কমিশন। বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধু তাঁর বিধানসভা এলাকাতেই ৩৬ হাজার ভোটারকে ‘বিবেচনাধীন’ করেছে কমিশন। ‘ভুল ভাবে’ এসআইআর প্রক্রিয়া করার ফলে অনেক মানুষ নিজেকে শেষ করে দিয়েছেন। এই সমস্ত কিছুর প্রতিবাদে সোমবার থেকে ২৪ ঘণ্টার অনশনে বসেছেন তিনি।শুধু তাই নয়, নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে বিজেপির অঙ্গুলিহেলনে চলছে বলেও তোপ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। তাঁর কথায়, ”ধর্মীয়ভাবে মানুষকে বাদ দেওয়া হচ্ছে। আর তা বিজেপির অঙ্গুলিহেলনেই হচ্ছে।” এমনকী ছিটমহলের বহু নাগরিকের নাম বিচারাধীন তালিকায় রাখা নিয়েও এদিন কমিশনকে একহাত নেন উদয়ন গুহ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *