Breaking News

‘রাজ্যে মজুত গ্যাস বাইরে পাঠাবেন না’, গ্যাস সঙ্কটে এসওপি তৈরি হচ্ছে রাজ্যে, জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য জুড়ে রান্নার গ্যাস বা এলপিজি-র সঙ্কট তৈরি হয়েছে। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই অবস্থায় জরুরি ভিত্তিতে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন রাজ্য সরকার একটা এসওপি তৈরি করবে। সাপ্লাই চেইন যাতে বন্ধ করা না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি।বুধবার বিকেলেই গ্যাস ও জ্বালানি তেল সংক্রান্ত তথ্য চেয়ে সংস্থাগুলির সঙ্গে জরুরি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনটি তেল সংস্থা ও গ্যাস ডিলারদের সঙ্গে আলোচনা চলছে। মনে করা হচ্ছে, এই মুহূর্তে সত্যিই সংকট কতটা, তা খতিয়ে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী নিজে। বিশেষত ঘরে ঘরে রান্নার গ্যাস নিয়ে যে আচমকা সমস্যা তৈরি হয়েছে, তা দ্রুত সমাধানের উপায় খুঁজতেই গ্যাস ডিলাদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে এই বৈঠক চলছে। সেখানে রয়েছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব। রয়েছেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, খাদ্য দফতরের সচিব-সহ বহু প্রশাসনিক আধিকারিক।এদিন কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে যে আলোচনা হয়েছে, তাতে বুকিং-এর ব্যবধান যাতে ২৫ দিন বেঁধে না দেওয়া হয়, সেই আবেদনও জানিয়েছেন মমতা। বৃহস্পতিবার রাজ্য একটি এসওপি তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যসচিব সবদিকে নজর রাখবেন। পাশাপাশি, কালোবাজারি রুখতে পুলিশকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।ঘণ্টাখানেক বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ”সংকট কাটাতে আমরা বেশ কয়েকটা পদক্ষেপ নিলাম। ওঁদের (ডিলারদের) সঙ্গে আলোচনা করে যা জানলাম, জ্বালানি তেল নিয়ে এখনও ততটা সমস্যা হয়নি। মূল সমস্যা হচ্ছে এলপিজি গ্যাসে। আমরা বললাম, রাজ্যে যা গ্যাস মজুত আছে, তা আর বাইরে পাঠাবেন না। সমস্যা মিটে গেলে আবার সেটা করতে পারেন। একটা এসওপি বা নির্দেশাবলী তৈরি হবে। ওঁদের সঙ্গে কথা বলেই তা হবে। ওঁরা আশ্বাস দিয়েছেন যে স্বাস্থ্যক্ষেত্র, মিড ডে মিল, আইসিডিএস সেন্টারগুলিতে কোনও সংকট হবে না। বলা হয়েছে, সরবরাহ যেন স্বাভাবিক থাকে। আমাদের কথা ওঁরা মেনে নিয়েছেন।বৈঠক ভালো হয়েছে। অযথা কেউ আতঙ্কিত হবেন না। আমি কাল (বৃহস্পতিবার) আবার জেলাগুলির সঙ্গে ভারচুয়াল বৈঠক করব।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *