Breaking News

অফিস টাইমে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য সুখবর!জেনে নিন সময়সূচি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একগুচ্ছ নতুন ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। গেদে লাইনে যোগাযোগ আরও উন্নত করতে ১৬ মার্চ থেকে অস্থায়ী ও পরীক্ষামূলকভাবে অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রতিদিনের যাতায়াতে সুবিধা পাবেন হাজার হাজার নিত্যযাত্রী।

কোন কোন ট্রেন কখন চলবে:-
*শিয়ালদহ–গেদে স্পেশাল:-* (৩১৯৩১ আপ)
আগে ৩১২২৭ নম্বর শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল হিসেবে চলা ট্রেনটি এখন গেদে পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। এটি সকাল ৯টা ২৮ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে দুপুর ১২টা ৭ মিনিটে গেদে পৌঁছবে।

*গেদে–শিয়ালদহ স্পেশাল:-* (৩১৯৩০ ডাউন)
৩১২২৬ নম্বর ট্রেনটি এখন গেদে থেকে ছেড়ে শিয়ালদহ পর্যন্ত চলবে। ট্রেনটি সকাল ৮টা ২৬ মিনিটে গেদে থেকে ছেড়ে সকাল ১০টা ৫৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

*শিয়ালদহ–গেদে স্পেশাল:-* (৩১৯৩৩ আপ)
আগে ৩১৪৩১ নম্বর শিয়ালদহ–নৈহাটি লোকাল হিসেবে চলা ট্রেনটি এবার গেদে পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। এটি বিকাল ৪টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে গেদে পৌঁছবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিষেবাগুলি আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। যাত্রীদের চাহিদা ও ব্যবহার বিচার করে ভবিষ্যতে এগুলি স্থায়ী করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *