Breaking News

এক ধাক্কায় ১১ জেলাশাসক ও ২ ডিইও-কে সরাল নির্বাচন কমিশন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে আরও কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বুধবার একযোগে রাজ্যের ১১টি জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের অপসারিত করা হল। একই সঙ্গে কলকাতার উত্তর ও দক্ষিণ, দুই নির্বাচনী আধিকারিককেও বদল করা হয়েছে। এছাড়াও এদিন সকালেই একসঙ্গে রাজ্যের পাঁচ জায়গার পাঁচ ডিআইজিকেও অপসারণ করে দেয় নির্বাচন কমিশন।কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের জেলাশাসক বদলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকেই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিক হিসাবে কর্মরত ছিলেন। কমিশনের নির্দেশ অনুযায়ী, কোচবিহারের জেলাশাসক হচ্ছেন জিতেন যাদব, জলপাইগুড়ির জেলাশাসক হচ্ছেন সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরের জেলাশাসক বিবেক কুমার, মালদহে রাজনবীর সিং কাপুর, মুর্শিদাবাদে আর অর্জুন, নদিয়া শ্রীকান্ত পালিত, পূর্ব বর্ধমান শ্বেতা আগরওয়াল, উত্তর ২৪ পরগনায় শিল্পা গৌরিসারিয়া, দক্ষিণ ২৪ পরগনায় অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিংয়ে হরিচন্দ্র পানিক্কর এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রহ্মণ্যমকে জেলাশাসককে নিযুক্ত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।এছাড়াও কলকাতা পুরসভার কমিশনার তথা ডিইও’কে এদিন সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই পদে আনা হয়েছে স্মিতা পাণ্ডেকে। বদল করা হয়েছে দক্ষিণ কলকাতার ডিইওকেও। এই পদে আনা হয়েছে রণধীর কুমারকে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করা হবে বলে জানিয়েছে কমিশন। শুধু তাই নয়, এই আধিকারিকদের বৃহস্পতিবার বিকেল তিনটের মধ্যে কাজে যোগদানের কথাও বলা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *