Breaking News

এবার পাঁচ DIG-কে সরাল নির্বাচন কমিশন!নতুন পদাধিকারীদের নাম জানিয়ে নির্দেশিকা নির্বাচন কমিশনের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আবার রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। এ বার একসঙ্গে পাঁচ জায়গার পাঁচ ডিআইজি-কে অপসারণ করার নির্দেশিকা জারি করা হয়েছে। কাদের নতুন দায়িত্ব দেওয়া হল, তা উল্লেখ করে নির্দেশিকা দিয়েছে কমিশন। বৃহস্পতিবার সকালের মধ্যে দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়।বদল করা হলো প্রেসিডেন্সি রেঞ্জের DIG, জলপাইগুড়ি রেঞ্জের DIG, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমানের DIG-কে। অবিলম্বেই রদবদল করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।রাঠৌর অমিতকুমার ভারতকে আনা হলো রায়গঞ্জ রেঞ্জের DIG করে, অজিত সিং যাদব হলেন মুর্শিদাবাদের DIG, DIG বর্ধমান হলেন শ্রীহরি পাণ্ডে, DIG প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই, DIG জলপাইগুড়ি অঞ্জলি সিং। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, বৃহস্পতিবার ১৯ মার্চ সকাল ১১টার মধ্যে এই পাঁচ জনকে দায়িত্ব নিতে হবে। ১৫ মার্চ ভোট ঘোষণা হয়েছে। সে দিন রাত থেকেই একের পরে এক রদবদল করছে প্রশাসন। ১৫ তারিখ সরানো হয় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে। ১৬ মার্চ রাজ্য পুলিশের ডিজি, কলকাতার সিপি, এডিজি আইনশৃঙ্খলা, ডিজি (কারা) বদল করে কমিশন।১৭ মার্চ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের এডিজি বদল করে কমিশন। চার জন পুলিশ কমিশনারেরও বদলি করা হয়। ১২ জন পুলিশ সুপারকেও বদলি করা হয় ১৭ তারিখ। এবার DIG বদল করা হলো।ভোট ঘোষণার পরে রাজ্যের IAS ও IPS থেকে শুরু করে মহকুমা, ব্লক ও থানা স্তরের অফিসারদের বদলি নতুন কিছু নয়। কিন্তু এ ভাবে পর পর ‘স্ট্রাইক’ বেনজির বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।এমনকী স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মিনাকে সরিয়ে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষক করে পাঠানোর কথাও জানায় কমিশন। যে গতিতে পুলিশ–প্রশাসনের অফিসারদের রদবদল শুরু করেছে কমিশন, এমন গতি খুব একটা দেখা যায় না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *