Breaking News

রাজ্যের আরও দুই সচিবকে অন্য ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যের আরও দুই সচিবকে অন্য রাজ্যে পাঠাল নির্বাচন কমিশন| অন্য রাজ্যের ভোটে পর্যবেক্ষক হিসাবে প্রিয়ঙ্কা শিঙ্গলা এবং পি মোহনগান্ধীকে পাঠাচ্ছে কমিশন। প্রিয়ঙ্কা বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগের সিনিয়র বিশেষসচিব। মোহনগান্ধী শিল্প, বাণিজ্য এবং উদ্যোগ বিভাগের সচিব তথা পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন এবং বাণিজ্য কর্পোরেশনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর।পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। আদর্শ নির্বাচনী বিধি জারি হয়েছে। তার পর রাত পোহানোর আগেই রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব পদ থেকে বর্তমান দুই আমলা নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে (১৯৯৩ ব্যাচ) পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করার কথা বলা হয়েছে। পাশাপাশি আইএএস অফিসার সঙ্গমিত্রা ঘোষকে (১৯৯৭ ব্যাচ) প্রিন্সিপাল সেক্রেটারি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স পদে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।দায়িত্ব বাড়ানো হচ্ছে, সেইসঙ্গে প্রশাসনিক পদে একাধিক রদবদল হচ্ছে। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনারকে বদলে দিল নির্বাচন কমিশন। ডিজপি পদ থেকে পীযূষ পাণ্ডে সরানো হয়েছে। তার জায়গায় রাজ্যের নতুন ডিজিপি হচ্ছেন সিদ্ধিনাথ গুপ্ত। এবার রাজ্যের আরও দুই দফতরের সচিবকে ভিন্‌রাজ্যে পাঠাল নির্বাচন কমিশন।ইতিমধ্যে এই বিষয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কেন শীর্ষ আধিকারিকদের বদল, তা নিয়ে প্রতিবাদ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও দিয়েছেন। শুধু তাই নয়, মঙ্গলবার প্রার্থী ঘোষণার দিনেও বিজেপি এবং কমিশনকে একযোগে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”বাংলাকে টার্গেট করা হচ্ছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *