প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের আগে একে একে সব বড় দলের প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে । সেই আবহেই এবার নিজের দলের প্রার্থী তালিকা সামনে আনলেন হুমায়ুন কবীর | বুধবার মোট ১২টি আসনে প্রার্থী ঘোষণা করেন নতুন পার্টির নেতা হুমায়ুন কবীর। আগামী রবিবার, ২২ মার্চ বাকি প্রার্থীদের নাম ঘোষণা হবে বলে জানা গিয়েছে |
হুমায়ুন কবীরের দলের প্রার্থী তালিকা—
১)বর্ধমানের পূর্বস্থলী উত্তর – বাপন ঘোষ, শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি
২) রেজিনগর- হুমায়ুন কবীর
৩) নওদা- হুমায়ুন কবীর
৪) বেলডাঙা- আহম্মদ কবীর
৫) রয়েল ইসলাম- মালদা রতুয়া
৬) মালতীপুর- আবু মিন্নাদ শেখ
৭) বৈষ্ণবনগর- মুসলমান বিবি
৮) আবু সৈয়দ- মানিকচক
৯) সুজাপুর- নাশিমুন হক
১০) বেহালা পূর্ব- অনুপম রোহাদ্দি
১১) ফরাক্কা- ইন্তিয়াজ মোল্লা
১২) হরিহরপাড়া- বিজয় শেখ
হুমায়ুন জানান, আশাউদ্দিন ওয়েসির নেতৃত্বাধীন এআইমিম দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়বে তাঁর দল। দুই দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা বাকি রয়েছে। সেটি শেষ হলেই বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা হবে বলে জানান তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal