প্রসেনজিৎ ধর, হুগলি:- খেলার মাঠ থেকে একেবারে রাজনীতির ময়দানে। যদিও প্রাক্তন ফুটবলার বিদেশ বসু এর আগেও ভোটে লড়েছেন। তৃণমূলের টিকিটে উলুবেড়িয়া থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। এবার হুগলির সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়বেন বিদেশ। সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তের নাম এবার বাদ গিয়েছে। তৃণমূল নেতৃত্ব সপ্তগ্রামের প্রার্থী নির্বাচিত করেছেন প্রাক্তন ফুটবলার বিদেশ বোসের নাম। বুধবার বিকালে সপ্তগ্রাম বিধানসভার চুঁচুড়া মগড়া ব্লক অফিসের সামনের মাঠে ক্রিকেট খেলে জনসংযোগ করলেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বল খেলতে না পারলেও পরের বলে ব্যাটে লাগে। তাঁকে বল করেন বলাগড়ের তৃণমূল প্রার্থী রঞ্জন ধাড়া।এরপর বলাগড়ের প্রার্থীকে প্রথম বলেই বোল্ড করে দেন দিগপাল এই প্রাক্তন ফুটবলার।তাঁকে পেয়ে উচ্ছসিত তৃণমূল নেতা কর্মীরা। এরপরেই মগড়া এলাকায় নেতা কর্মীদের নিয়ে পেয়ে হেঁটে জনসংযোগ শুরু করেন।ফুটবলার বিদেশ বসু অবসর নেওয়ার পর এসেছিলেন মোহনবাগান ক্লাব প্রশাসনে। সেখানেও সফলভাবে দায়িত্ব সামলেছেন। তারপর চলে আসেন ভোটের লড়াইয়ে। লড়াকু বিদেশের উপর ফের আস্থা রাখলেন মমতা।
Hindustan TV Bangla Bengali News Portal