প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভোটের মুখে ফের ভাঙন বিজেপিতে। তৃণমূলে যোগ দিলেন পবিত্র করের স্ত্রী শিউলি কর। তৃণমূলে যোগ দেন একদা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর। দলে যোগদানের পরেই প্রত্যাশিতভাবেই নন্দীগ্রামের মতো রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র থেকে তৃণমূল তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এরপরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন শিউলি কর। তিনি বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। ভোটের আগে নন্দীগ্রামে শিউলির দলবদল যা নিঃসন্দেহে বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।সন্ধ্যে থেকে নানা কর্মসূচির পরে জেলা তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বরা পবিত্রবাবুর বাড়িতে আসেন আসন্ন নির্বাচনের রণকৌশল ঠিক করতে। তারপরেই বিজেপি পরিচালিত বয়াল ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি বেরা কর তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী পবিত্র করের স্ত্রী শিউলি বেরা কর। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের হাত ধরে তৃণমূলের পতাকা হাতে নেন শিউলি কর। ফুলবদলের পরেই তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন। বলে রাখা প্রয়োজন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ইতিমধ্যে শুভেন্দু অধিকারীকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিজেপি। পালটা ‘কাঁটা দিয়ে কাঁটা’ তুলতে তাঁরই একসময়ের সুহৃদ পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল। রাজনৈতিকমহলের একাংশের মতে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর যতটা রাজনৈতিক জমি, পবিত্র করের তার তুলনায় খুব একটা কম নয়। তিনি বরাবর শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।
Hindustan TV Bangla Bengali News Portal