Breaking News

অসম থেকে আসা দম্পতির গাড়িতে টাকা আর টাকা!ভোটের আগে ভিনরাজ্য থেকে টাকা ঢুকছে?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভিন্‌ রাজ্য থেকে আসা গাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার| গাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় নগদ অর্থ রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। নিয়মমাফিক সেই গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির বিভিন্ন অংশ খতিয়ে দেখার সময়ই সামনে আসে নগদের বান্ডিল। ৫০০ ও ১০০ টাকার নোটে ভরা একাধিক গুচ্ছ উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা বলে জানা গিয়েছে। যার গাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে, তিনি অসমের বাসিন্দা এবং পেশায় রেশন ডিলার ও সুপারি ব্যবসায়ী। তাঁর নাম বিকেন ঈশ্বরারি। ঘটনার দিন তিনি তাঁর স্ত্রীকে নিয়ে আলিপুরদুয়ারে এসেছিলেন বলে জানিয়েছেন। স্থানীয় একটি হোটেলে রাত কাটানোর পর মঙ্গলবার সকালে যখন তাঁরা বেরোচ্ছিলেন, সেই সময় এলাকাজুড়ে নাকা চেকিং চলছিল। নির্বাচন আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকেই জেলা জুড়ে এই ধরনের তল্লাশি জোরদার করা হয়েছে।গাড়িটি থামানোর পর পুলিশ ধাপে ধাপে প্রতিটি অংশ পরীক্ষা করে। তখনই নগদ টাকার হদিস মেলে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নির্বাচনের ঠিক আগে এত পরিমাণ টাকা নিয়ে রাজ্যে প্রবেশের কারণ কী।
যদিও অভিযুক্ত ব্যবসায়ীর দাবি, তিনি নিয়মিতই অসম থেকে আলিপুরদুয়ারে আসেন এবং বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য নগদ টাকা সঙ্গে রাখেন। তাঁর কথায়, উদ্ধার হওয়া অর্থ সম্পূর্ণ ব্যক্তিগত এবং বৈধ |বুধবার দুপুরে আলিপুরদুয়ার থানার পুলিশ খবর পায়, শহরের চৌপতি সংলগ্ন এলাকায় একটি হোটেলে এক দম্পতি রয়েছেন। তাঁদের কাছে বিপুল নাগাদ টাকা রয়েছে। জানা যায়, অসমের চিরাং-এর এক দম্পতি মঙ্গলবার হোটেলে উঠেছিলেন। বুধবার তাঁরা হোটেল থেকে নিজেদের গাড়ি নিয়ে বার হয়েছিলেন। খবর পেয়ে তার কিছুক্ষণের মধ্যে গাড়িটি আটকান পুলিশের দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা। তল্লাশি চালিয়ে নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যে গাড়ি থেকে বিপুল অঙ্কের অর্থ উদ্ধার হয়েছে, তাতে অসমের নম্বরপ্লেট রয়েছে। গাড়িমালিক দাবি করেছেন, তিনি অসমের ব্যবসায়ী। পুলিশি জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, মঙ্গলবার চিরাং থেকে আলিপুরদুয়ার বেড়াতে এসেছিলেন। কিন্তু নির্বাচনের আবহে এত নগদ উদ্ধারের ঘটনা গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁরা জানাচ্ছেন, এখনও অর্থের উৎস সম্পর্কিত সদুত্তর পাননি দম্পতির কাছ থেকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *