Breaking News

তথ্য দিচ্ছে না পুলিশ!মনোনয়ন জমা দেওয়ার আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বিধানসভা নির্বাচনের আবহে ফের আইনি লড়াইয়ে নামলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা ও বিস্তারিত তথ্য না পাওয়ার অভিযোগ তুলে তিনি এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। মনোনয়ন জমা দেওয়ার আগেই এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।এবারের নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম – এই দুই গুরুত্বপূর্ণ আসন থেকে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি প্রচার শুরু করেছেন। তবে সেই সঙ্গে আইনি দিকটিও সুরক্ষিত রাখতে তৎপর হয়েছেন বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
শুভেন্দুর অভিযোগ, তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, সেই বিষয়ে পুলিশ কোনও নির্দিষ্ট তথ্য দিচ্ছে না। অথচ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীকে ফর্ম-২৬ জমা দিতে হয়। সেই হলফনামায় ব্যক্তিগত তথ্যের পাশাপাশি সমস্ত অপরাধমূলক মামলার বিস্তারিত উল্লেখ বাধ্যতামূলক।রাজ্য প্রশাসনের সঙ্গে বিরোধী দলনেতার একাধিক ক্ষেত্রে দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে। আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। ২০২২ সালের ডিসেম্বর মাসে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন যে, আদালতের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো নতুন FIR করা যাবে না। কিন্তু ২০২৫ সালের ২৪ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের আইনি সুরক্ষাকবচ সরিয়ে নেন। নতুন রায়ে আদালত জানায়, এই ধরণের ‘অন্তর্বর্তী সুরক্ষা’ অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। সুরক্ষাকবচ তুলে নিলেও একই রায়ে আদালত শুভেন্দু অধিকারীর বড় স্বস্তি দেয়। তাঁর বিরুদ্ধে দায়ের করা ১৫টি FIR বা মামলা সম্পূর্ণ খারিজ করে দেয় হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল, এই মামলাগুলি ভিত্তিহীন ছিল বা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল বলে প্রমাণিত হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *