Breaking News

‘প্রশাসনিক নয়, সর্বোচ্চ নির্দেশে রাজনৈতিক হস্তক্ষেপ’,প্রশাসনিক রদবদল নিয়ে ফের কড়া বার্তা মমতার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্য বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের একবার তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁর অভিযোগ, নজিরবিহীনভাবে বাংলাকে নিশানা করছে নির্বাচন কমিশন, যা গণতান্ত্রিক কাঠামোর পক্ষে বিপজ্জনক ইঙ্গিত। মুখ্যমন্ত্রীর দাবি, নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির আগেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এডিজি, আইজি, ডিআইজি, জেলা শাসক এবং পুলিশ সুপারদেরও ব্যাপক হারে বদলি করা হয়েছে। তাঁর কথায়, এটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ।সোশ্যাল মিডিয়ার পোস্টে মমতা অভিযোগ করেন, নির্বাচন কমিশন বাংলাকে টার্গেট করে নজিরবিহীন পদক্ষেপ করছে। ভোটের আগেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি-সহ ৫০-এর বেশি শীর্ষ আধিকারিককে সরানো হয়েছে বলে দাবি করেছেন তিনি৷ প্রশাসনিক নয়, এটি উচ্চস্তরের রাজনৈতিক হস্তক্ষেপ বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর৷ এছাড়াও, নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে, যা সংবিধানের উপর আঘাত বলে মন্তব্য করেছেন তিনি৷মমতার কথায়, IB, STF, CID-র মতো গুরুত্বপূর্ণ সংস্থার অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে৷ বিজেপির বিরুদ্ধে বাংলাকে দখল করার জন্য ভয় দেখানো ও প্রশাসনিক অপব্যবহারের সরাসরি অভিযোগ এনেছেন তিনি৷ দাবি করেছেন, এটা উচ্চ পর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপের উদাহরণ৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *