Breaking News

ভোটে সন্দেশখালি ফেরা হচ্ছে না শেখ শাহজাহানের!সিবিআই মামলায় শেখ শাহজাহান ও আলমগীরের জামিনের আবেদন খারিজ

প্রসেনজিৎ ধর :-CBI মামলায় শেখ শাহজাহান ও আলমগীরের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। জামিনের আবেদন খারিজ করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। শেখ শাহজাহানের আইনজীবী দাবি করেছেন, ‘জামিনের আবেদনের শুনানির সময় সাক্ষীর সংখ্যা ছিল ৮৬। এছাড়াও যে মাজেদা বিবির বয়ানের ভিত্তিতে শাহজাহানকে অভিযুক্ত করা হয়েছে, চার্জশিটে সেই মাজিদা বিবিকে অভিযুক্ত করেছে CBI। তাই, ফের এই মামলার শুনানি করা হোক।’ভোটের আগে জামিন মিলল না শেখ শাহজাহানের। সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলার ঘটনায় বর্তমানে জেলবন্দি তিনি। এই মামলাতেই জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শাহজাহান। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে শাহজাহানের জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। একইসঙ্গে তাঁর ভাই আলমগীরের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। এক্ষেত্রে আদালত স্পষ্ট জানিয়েছে, তদন্তে নতুন করে যে সমস্ত তথ্য এসেছে, তার ভিত্তিতে নতুন করে আবেদন জানাতে হবে।২০২৪ সালের, জানুয়ারি মাসে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতির তদন্তে এই অভিযান চলে। সেখানে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে। এমনকী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপরেও হামলার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, শেখ শাহাজাহানের নির্দেশেই এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর প্রায় ৫৫ দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন শাহজাহান। যদিও পরবর্তী সময়ে এই মামলা অর্থাৎ ইডির উপরে হামলার ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *