Breaking News

চার দশক ধরে বাগদায় বাস!এসআইআর-এ বাদ গিয়েছিল নাম, সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেলেন উদ্বাস্তু পরিবারের দুই সদস্য

প্রসেনজিৎ ধর :-পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-এর চূড়ান্ত তালিকায় নাম বাদ যাওয়া দুই ব্যক্তি সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেলেন | বাগদা থানার নাটাবেড়িয়া পাঁচপোতার এলাকার দুই ভাই লক্ষ্মণ ভদ্র ও প্রেমচাঁদ ভদ্র মঙ্গলবার অনলাইনের মাধ্যমে নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেয়েছেন |হাতের নাগরিকত্বের সার্টিফিকেট নিয়ে তাঁরা জানান, এবার ভোটার তালিকায় নাম তুলবেন। ভোট যাতে দিতে পারেন, সেজন্য নির্বাচন কমিশনের কাছে আবেদনও করবেন। সেই কথা দু’জনেই জানিয়েছেন।উত্তর ২৪ পরগনার বাগদা থানার নাটাবেড়িয়া পাঁচপোতার এলাকার দুই ভাই লক্ষ্মণ ভদ্র ও প্রেমচাঁদ ভদ্র। আদতে বাড়ি বাংলাদেশে হলেও দীর্ঘ সময় ধরে তাঁরা এপাড়ে বসবাস করেন। কিন্তু এদেশের সঠিক পরিচয়পত্র তাঁদের ছিল না বলে অভিযোগ। জানা গিয়েছে, চার দশক আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন লক্ষ্মণ ও প্রেমচাঁদ। এরপর আর ফিরে না গিয়ে এপাড়েই বাগদা অঞ্চলে থেকে যান| দুই ভাই জানিয়েছেন, ৪০ বছর আগে বাংলাদেশ থেকে এসে ভারতে বসবাস শুরু করেছিলেন| এদেশে এসে তাঁরা ভোটার তালিকায় নাম তুলেছিলেন| এসআইআর-এর চূড়ান্ত তালিকায় তাদের নাম বাদ গিয়ে ছিল| মাস চারেক আগে তাঁরা সিএএ-তে আবেদন করেছিলেন| অনলাইনের মাধ্যমে নাগরিকত্ব কার্ড পেয়ে তাঁরা এবার ভোটার তালিকায় নাম তুলবেন বলে জানিয়েছেন| তাঁরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন যাতে ভোট দিতে পারেন |এসআইআর-এ বহু মতুয়া উদবাস্তুদের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ উঠেছে | তৃণমূল-সহ নানা দলের অভিযোগ, নাগরিকত্ব নিয়ে রাজনীতি চলছে| বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই| এর ফলে উদ্বাস্তু পরিবারে ওই দুই সদস্য সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেলেও তাঁরা কি এবার ভোট দিতে পারবেন সে প্রশ্ন নিয়েই বিভিন্ন জায়গায় ছোটাছুটি শুরু করেছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *