দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা কবে ঘোষণা করা হবে? ইতিমধ্যেই ২৫৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এখনও বাকি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে। এই আসনগুলিতে কাদের প্রার্থী করা হবে? প্রার্থী তালিকা নিয়ে আজই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। প্রার্থী বাছাইয়ে মূলত নজর দেওয়া হয়েছে কর্মী অসন্তোষের দিকে। এছাড়া আরও কয়েকটি ইস্যু খতিয়ে দেখার পরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে জে পি নাড্ডার বাসভবনে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।গত চার বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের সদস্য সঞ্জীব। তার আগে পাঁচ বছর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। পদাধিকারে তিনি এখন কেন্দ্রের সরকারের সচিব পদের কর্তা।বিজেপি সূত্রে খবর, সঞ্জীব সান্যালকে কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনে প্রার্থী করা হতে পারে। পারিবারিক সূত্রে নদিয়া জেলার সঙ্গে এই বঙ্গ সন্তানের নিবিড় যোগ রয়েছে। সেই কারণেই কৃষ্ণনগর উত্তর আসনের কথা ভাবা হয়েছে।
এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে একুশের ভোটে বিজেপি-র টিকিটে জিতেছিলেন মুকুল রায়। পর্যবেক্ষকদের মতে, বাংলায় বিজেপির জন্য যদি একটি নিরাপদ আসন থাকে, তাহলে সেটি হল কৃষ্ণনগর উত্তর।
Hindustan TV Bangla Bengali News Portal