Breaking News

রাঢ়বঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে মরিয়া বিজেপি!ঘরোয়া দ্বন্দ্ব মেটাতে ৫৬ প্রার্থীকে নিয়ে বিজেপির ‘হাইভোল্টেজ’ বৈঠক

দেবরীনা মণ্ডল সাহা :-প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলায় প্রকাশ্যে আসা গোষ্ঠীদ্বন্দ্বের আবহে এবার ‘ড্যামেজ কন্ট্রোল’-এ নামল গেরুয়া শিবির । বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, চার জেলার ৫৬ জন প্রার্থীকে নিয়ে দুর্গাপুরে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বৈঠক ।দলীয় সূত্রে খবর, সংগঠনের ভিত মজবুত করা, প্রার্থীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভোটের রণকৌশল নির্ধারণ—এই তিনটি লক্ষ্য নিয়েই আয়োজন করা হয়েছিল এই বৈঠকের । বৈঠকে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় পর্যবেক্ষক সতীশ ধন্ড, সুনীল বনসল, ভূপিন্দর সিং যাদব, রাজ্য সম্পাদক সৌমিত্র খাঁ ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই ৫৬টি বিধানসভার অধিকাংশই বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে থাকায় বিজেপির কাছে এই অঞ্চল এখন চ্যালেঞ্জের। রাঢ়বঙ্গের বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান মিলিয়ে মোট ৫৬টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই বৈঠক হলেও, এই আসনগুলোর বড় অংশ এখনও তৃণমূলের দখলে। ফলে বিজেপির কাছে এই অঞ্চল এখন ‘টার্গেট জোন’। বিশেষ করে দুর্গাপুর পূর্ব, সিউড়ি, বোলপুর, লাভপুর, নানুর, রামপুরহাট, ময়ূরেশ্বর, দুবরাজপুর, কাটোয়া, মঙ্গলকোট, আউসগ্রাম, গলসি, আসানসোেল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, রানিগঞ্জ, বাঁকুড়া, বিষ্ণুপুর, তালডাংরা ও রাইপুরের মতো বিধানসভা কেন্দ্রগুলিকে তুলনামূলকভাবে বিজেপিকে দুর্বল বলেই মনে করা হচ্ছে দলের পক্ষ থেকেই। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক থেকে প্রার্থীদের উদ্দেশ্যে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব দূর করে একজোটে কাজের উপর জোর দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *