প্রসেনজিৎ ধর, কলকাতা :- রামনবমীর শোভাযাত্রায় স্বমেজাজে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যবাসীকে রামবমী ও বাসন্তী পুজোর শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এক হওয়ার ডাক দিলেন। পুলিশের অত্যাচার, প্রশাসনিক দুর্নীতি, নারী সুরক্ষার বিষয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তোপ দাগেন শুভেন্দু।যদুবাবুর বাজারে অজন্তা ধাবা থেকে শুরু হয় এদিন রাম নবমীর মিছিল। দেখা যায়, মিছিলে যোগ দিয়েই গেরুয়া পাগড়ি পরে নেন বিরোধী দলনেতা। খোল কর্তাল, কীর্তনিয়া, জয় শ্রীরাম স্লোগান মায় তখন উৎসব মুখরিত চারপাশ। মিছিল এগোতে দেখা যায়, রাস্তার দু’পাশে ভিড় জমেছে।আর এই মিছিল চলাকালীন কখনও মন্দিরে পুজো দিলেন তো আবার কখনও মানুষের সঙ্গে সংযোগ সারলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী।রাম নবমীর মিছিলে হাঁটতে হাঁটতে শুভেন্দু বলেন, “বাংলায় এবার রাম রাজ্যের প্রতিষ্ঠা হবে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। মেয়েদের সুরক্ষা নিশ্চিত হবে। যুবক যুবতীরা এই বাংলাতেই কাজ পাবেন। ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে হবে না”। যদিও এদিনের প্রচারকে কোনওভাবেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়|
Hindustan TV Bangla Bengali News Portal