দেবরীনা মণ্ডল সাহা :-পুরুলিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য কলেন্দ্রনাথ মান্ডি বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্য বিজেপির বিধাননগরের দফতরে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিংহ মাহাতোর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন ।বছরের পর বছর ধরে গ্রামে গ্রামে চালিয়ে গিয়েছেন ডাইনি বিরোধী আন্দোলন। ২০২৩ সালের পঞ্চায়েতে নির্বাচনে বান্দোয়ান ব্লকের একটি আসন থেকে তিনি তৃণমূলের টিকিটে জেলা পরিষদে নির্বাচিতও হয়েছিলেন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত হন তিনি। বৃহস্পতিবার ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কলেন্দ্রনাথ মান্ডি। এদিন রাজ্য বিজেপির বিধাননগরের দফতরে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিংহ মাহাতোর উপস্থিতিতে পদ্মশিবিরে নাম লেখান কলেন্দ্রনাথ মান্ডি |কলেন্দ্রের বিজেপিতে যোগদানের পরে সাংসদ জ্যোতির্ময় বৃহস্পতিবার বলেন, ‘‘কলেন্দ্রনাথ মান্ডি শুধু জঙ্গলমহলের অন্যতম নেতা নন, তিনি আদিবাসী ভাষা ও সংস্কৃতির অন্যতম মুখ। জঙ্গলমহলের জনজাতিগোষ্ঠীর কাছে তাঁর বিজেপিতে যোগদান একটি বিশেষ বার্তা। আদিবাসী জনগোষ্ঠীর কাছে নতুন বার্তা। তৃণমূলের জমানায় আদিবাসী সম্প্রদায় অনুন্নয়ন ও বঞ্চনার শিকার। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবমাননা করায় তাঁরা ক্ষুব্ধ। বিধানসভা ভোটে এর প্রভাব পড়বেই।’’
Hindustan TV Bangla Bengali News Portal