Breaking News

আরাবুলকে ‘বগলদাবা’ করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে না! আরাবুলকে নিয়ে আইএসএফ-কে কড়া বার্তা সেলিমের

প্রসেনজিৎ ধর :-আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে সম্প্রতি যোগ দিয়েছিলেন নওশাদ সিদ্দিকির আইএসএফে। তাঁকেই ক্যানিং পূর্ব আসনে প্রার্থী করে দিয়েছে আইএসএফ। যেহেতু বামফ্রন্টের সঙ্গে সমঝোতা করে আইএসএফ ভোটে লড়ছে, সেই সূত্রেই প্রশ্ন ছিল আরাবুলের প্রশ্নে সিপিএমের অবস্থান কী হবে? বৃহস্পতিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট জানিয়ে দিলেন, ওই ব্যক্তিকে ‘বগলদাবা করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না’। সিপিএম এবং বামফ্রন্টের মনোভাবের কথা আইএসএফ-কে জানিয়ে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কণ্ঠে শোনা গেল চরম হুঁশিয়ারি। স্পষ্ট জানিয়ে দিলেন, আরাবুল ইসলামের মতো বিতর্কিত মুখকে ‘বগলদাবা’ করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে সেলিম এদিন কার্যত আলটিমেটাম দিয়েছেন নওশাদ সিদ্দিকিদের।আরাবুলকে প্রার্থী করা নিয়ে আইএসএফ-এর ওপর ক্ষোভ উগরে দিয়ে সেলিম বলেন, “আমরা লড়াই করছি দুর্নীতি, দুর্বৃত্তায়ন আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। যাকে পরাস্ত করতে লড়াই, তাকেই পাশে বসিয়ে নেওয়া কোনো সুস্থ লক্ষণ নয়।” আইএসএফ-এর নিচুতলার কর্মীদের উদ্দেশে আবেগঘন আবেদন জানিয়ে তিনি মনে করিয়ে দেন, গত পঞ্চায়েত নির্বাচনে এই আরাবুলের বিরুদ্ধেই আইএসএফ কর্মীদের খুনের অভিযোগ উঠেছিল। সেলিমের কথায়, “জঞ্জাল কখনও দল বদলালেই সাফ হয়ে যায় না, জঞ্জাল জঞ্জালই থাকে। যারা এপাং-ওপাং-ঝপাং করে, বামপন্থীরা তাদের অনুমোদন করে না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *