Breaking News

বঙ্গে আসছেন মোদী!উত্তরবঙ্গ থেকেই শুরু মোদীর প্রচার, ৫ এপ্রিল প্রথম সভা

দেবরীনা মণ্ডল সাহা :-অবশেষে জল্পনার অবসান,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন | আগামী ৫ এপ্রিল তিনি রাজ্যে আসছেন| মুখ্যমন্ত্রীর মতো তিনিও উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন| আলিপুরদুয়ারেই হবে তাঁর প্রথম জনসভা এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে |গত ১৪ মার্চ ব্রিগেডে সভা করে গিয়েছেন মোদী। বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে গিয়েছেন। পরদিন জাতীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে। এরপরই জল্পনা শুরু হয়, প্রধানমন্ত্রী কবে বাংলায় নির্বাচনী প্রচার শুরু করবেন। বঙ্গ বিজেপির একাংশ চেয়েছিলেন, রামনবমীতে বাংলায় প্রচার শুরু করুন প্রধানমন্ত্রী। মার্চের শেষেও মোদী ভোটবঙ্গে প্রচার শুরু করতে পারেন বলে জল্পনা ছড়ায়|শেষ পর্যন্ত এদিন জানা গেল, আগামী ৫ এপ্রিল বাংলায় ভোটের প্রচার শুরু করবেন মোদী। ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে উত্তরবঙ্গ পদ্মশিবিরের শক্ত ঘাঁটি হয়ে উঠেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গের ভোটাররা বিজেপিকে নিরাশ করেননি। বঙ্গ বিজেপির আশা, এই বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গের মানুষ তাঁদের সমর্থন করবেন।উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই বিজেপির কাছে গুরুত্বপূর্ণ এলাকা| ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে শুরু করে পরবর্তী নির্বাচনগুলোতেও এই অঞ্চলে ভালো ফল করেছে দল| ফলে এবারও সেই জায়গা শক্ত রাখতে চাইছে গেরুয়া শিবির |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *