প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপিতে ফের যোগ দিলেন কলকাতা ময়দানের প্রাক্তন ফুটবলার অরিন্দম ভট্টাচার্য। ২৭ মার্চ, শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা নেন তিনি। ওই অনুষ্ঠানে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও।শনিবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে গেরুয়া পতাকা তুলে নেন অরিন্দম। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, “অনেক দিন ধরেই আমি বিজেপিতে আছি। যোগাযোগে আছি। অমিত শাহজির সঙ্গে দেখা করার পরে থেকেই আমি ছিলাম। এখন দল যেভাবে কাজে লাগাবে সেভাবেই কাজ করব।” সেই সঙ্গে তাঁর সংযোজন, “কলকাতা ময়দানের উন্নতি হলে ভালো লাগবে।”বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “অরিন্দম ১২ বছর ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তিনি পরিবর্তনের সাক্ষী হতে, তৃণমূল যেভাবে ক্রীড়া জগতকে কলুষিত করেছে, সেখান থেকে বার করে আনতে বিজেপিতে যোগ দিয়েছেন।”২০২১ সালের এপ্রিলে অর্থাৎ গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন অরিন্দম ভট্টাচার্য। সেই বার মিঠুন চক্রবর্তী ও অমিত মালব্যের উপস্থিতিতে হাতে পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। সেই সময়ে পেশাগত ভাবে ফুটবলার তিনি। ২০২১ সালে তিনি বিজেপিতে যোগ দিলেও তার পর থেকে তাঁকে দলে বিশেষ সক্রিয় হতে দেখা যায়নি। তারপরেও বেশ কয়েকবছর চুটিয়ে পেশাদার ফুটবল খেলেছেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal