Breaking News

‘ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম’, কমিশন-বিজেপিকে একসুরে আক্রমণ মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালের উদ্দেশে রওনা দেন মমতা। তার আগে বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে বিজেপিকে ধুয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ডালে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দর থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণভাবে বললেন, “ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম”। তৃণমূল নেত্রীর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য যে আদতে ‘ভ্যানিশ কুমার’কে নিয়ে তা বুঝতে অসুবিধা হয়নি পর্যবেক্ষকদের। কারণ, তার আগেই নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি বলেন, “সব নাম বাদ দিয়ে দিচ্ছে। কবে বেরোনোর কথা ছিল লিস্ট? এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে। তা-ও সব ধরে ধরে নাম বাদ দিয়ে দিয়েছে। বুকের পাটা থাকলে লিস্ট বের করুন আগে। (সাপ্লিমেন্টারি লিস্ট) এখনও পাবলিক ডোমেনে আসেনি। জেলায় জেলায় ট্রাইব্যুনাল করে নাম তোলার ব্যবস্থা করুন। আইনজীবী আমরা দেবো। একটা কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হচ্ছে। এর বিহিত হবে। ধর্মের কল বাতাসে নড়ে, রাম নবমীর দিন বলে গেলাম”।গ্যাস সংকট প্রসঙ্গে মমতা আরও বলেন, “প্রথমে তো হাজার হাজার টাকা বাড়িয়েছে। শুল্ক কমানো মানে কী দাম কমবে? গ্যাসের দাম আগে তো কমুক। লোকে গ্যাস পাক আমি চাই। যেন কারও অসুবিধা না হয়। গ্যাসের কী হল? আমি চাই না হলদিয়াতে গ্যাস প্রোডাকশন হয় তা যেন বাইরে না যায়।” তিনি আরও বলেন, “১০ লক্ষ লোক যে ভোটের ডিউটি করতে আসবে, তাঁদের জন্য যেন গ্যাস দিতে গিয়ে সাধারণ মানুষের সমস্যা না হয়। কেরোসিন রেশনের মাধ্যমে পাবেন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *