Breaking News

অভিষেকের সভা মঞ্চে আগুন!লাভপুরে অল্পের জন্য বড়সড় বিপত্তি থেকে রক্ষা

প্রসেনজিৎ ধর :-নির্বাচনী প্রচার সেরে বেরোতেই বড়সড় বিপত্তি| লাভপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে আচমকাই লেগে গেল আগুন। এই ঘটনায় সভাস্থলে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত, আগুন লাগার সময় মঞ্চে ছিলেন না অভিষেক, ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।বীরভূম জেলার লাভপুরে তৃণমূল কংগ্রেসের একটি সভা ঘিরে অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সভা শেষে মঞ্চ থেকে নেমে যাওয়ার পরপরই আচমকা আগুন ধরে যায় মঞ্চে। সেই সময় মঞ্চের পিছনে দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই মঞ্চের একাংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, তারপরই আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে থাকা দমকল বাহিনী তৎপর হয়ে ওঠে। স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানা গিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিষেক সভাস্থল ছাড়ার কিছুক্ষণ পরেই আচমকা মঞ্চের এক কোণের উপরের অংশে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সভায় আসা কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়।
পরিস্থিতি বেগতিক দেখে জরুরি অবস্থায় সভাস্থলে ডিউটিতে থাকা দমকল কর্মীরা তৎক্ষণাৎ ছুটে আসেন। তাঁদের দ্রুত তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে দমকল ও প্রশাসনের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই এলাকায় উত্তেজনা থাকলেও, পরে পরিস্থিতি স্বাভাবিক হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *