Breaking News

SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের!কেরলে সমস্যা হল না, বাংলাতেই কেন?ভোটার তালিকা নিয়ে মমতাকে সরাসরি প্রশ্ন অমিত শাহের

নিজস্ব সংবাদদাতা কলকাতা :- ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়ে যখন রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল, ঠিক তখনই কলকাতায় এসে পাল্টা অবস্থান নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন যে, এই ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন রাজ্যে হয়েছে এবং কোনোরকম বাধা ছাড়াই অনেক জায়গায় তা সম্পন্ন হয়েছে।তাঁর প্রশ্ন, “কেরলে সুশৃঙ্খলভাবে কোনও সমস্যা ছাড়াই এই SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাহলে শুধু বাংলার ক্ষেত্রেই কেন আদালতকে হস্তক্ষেপ করতে হল?”
এদিনের সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে রেখেছিল তৃণমূল সরকার। জেলাশাসকরাও নির্ভীক ভাবে কাজ করতে পারেননি। সেই কারণেই সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়েছে।তাৎপর্যপূর্ণ হল, এসআইআর প্রক্রিয়ায় লজিকাল ডিস্ক্রিপেন্সি খাতে যে ৬০ লক্ষ আবেদন ঝুলে ছিল, তার মধ্যে অধিকাংশ নামই সংখ্যালঘু। দেখা যাচ্ছে, জুডিশিয়ালদের অফিসারদের যাচাইয়ের পর সংখ্যালঘু নামই বাদ যাচ্ছে বেশি। এখনও পর্যন্ত ৩৭ লক্ষ নাম যাচাই করা গেছে।
এ ব্যাপারে অমিত শাহ এদিন বোঝাতে চান, নিচু তলার প্রশাসন ঠিক মতো কাজ করেনি বলেই এত সংখ্যায় লজিক্যাল ডিস্ক্রিপেন্সি বেরিয়েছে। তাঁর কথায়, আমি কথা দিচ্ছি, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে শুধু ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হবে তা নয়, বেছে বেছে প্রত্যেককে দেশ থেকেও বের করে দেওয়া হবে।এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এও স্পষ্ট বার্তা দেন যে, “বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে শুধু ভোটার তালিকাই নয়, অনুপ্রবেশের বিষয়টিতেও কড়াকড়ি ভাবে পদক্ষেপ নেওয়া হবে।” প্রয়োজন পড়লে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার কথাও উল্লেখ করেছেন শাহ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *