Breaking News

এক ধাক্কায় ৮৩ জন বিডিও বদল!সংঘাতের মাঝে ফের নয়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

দেবরীনা মণ্ডল সাহা :-ফের রাজ্য প্রশাসনে ধাক্কা কমিশনের। ৮৩ জন বিডিওকে বদলি কমিশনের। সবথেকে বেশি বিডিও বদলি পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে ১৪ বিডিও বদলি। নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি। দক্ষিণ ২৪ পরগনায় ১১ বিডিওর বদলি। উত্তর ২৪ পরগনায় ৭ জন বিডিওকে বদলি কমিশনের।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কোচবিহারের দিনহাটা ২, কোচবিহার ১, হলদিবাড়ি, জলপাইগুড়ির ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, মালবাজার, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, মালদহের কালিয়াচক ১, রতুয়া ১ ও ২, হবিবপুর, হরিশ্চন্দ্রপুর ১ ও ২, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ ও ২, ভগবানগোলা ১, রানিনগর ২, নদিয়ার তেহট্ট ২, কৃষ্ণগঞ্জ, কৃষ্ণনগর ২, রানাঘাট ১ ও ২, উত্তর ২৪ পরগনার গাইঘাটা, সন্দেশখালি ২, বারাকপুর ১, বারাসত ১, হাবড়া ১ ও রাজারহাটের বিডিও বদল করা হয়েছে।সবচেয়ে বেশি বিডিও বদল করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। সেগুলি হল: মগরাহাট ১, বাসন্তী, কাকদ্বীপ, ফলতা, বিষ্ণুপুর ১, মিনাখা, পাথরপ্রতিমা, ডায়মন্ড হারবার ১ ও ২, মথুরাপুর ১, ক্যানিং ২, ভাঙড় ১। হাওড়ার উলুবেড়িয়া ১, হুগলির আরামবাগ, গোঘাট ১, শ্রীরামপুর-উত্তরপাড়া, ধনেখালিতেও বিডিও বদল করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে মোট ১৪ জন বিডিও বদল করা হয়েছে। সেই তালিকায় রয়েছে খেজুরি ১, চণ্ডীপুর, পটাশপুর ২, তমলুক, রামনগর ১, মহিষাদল, নন্দীগ্রাম ১ ও ২, কাঁথি ১, এগরা ২, ভগবানপুর ২, রামনগর ২, সুতাহাটা। পশ্চিম মেদিনীপুর, কেশপুরের বিডিও বদল করেছে কমিশন।পুরুলিয়ার জয়পুর, বলরামপুর, রঘুনাথপুর ১, বাঁকুড়ার তালডাংরা, ওন্দা, জয়পুর, সোনামুখী, পূর্ব বর্ধমানের বর্ধমান ১, কাটোয়া ১, রায়না ২, খণ্ডঘোষ, গলসি ২, পূর্বস্থলী ২, কালনা ১, পাণ্ডবেশ্বর, বীরভূমের ময়ূরেশ্বর ১, ইলামবাজার, নানুর, লাভপুর, মহম্মদবাজার, সিউড়ি ১-এর বিডিও বদলের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *