Breaking News

স্ত্রী বিজেপি নেত্রী! তৃণমূলের অভিযোগের পর মালদহের সেই পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন! বদল আরও ৫ জন

প্রসেনজিৎ ধর :-বিহারের বিজেপি নেত্রীর স্বামীকে মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে, এমনটাই অভিযোগ তুলেছিল তৃণমূল। সেই চার কেন্দ্রে পর্যবেক্ষক পাল্টে দিল নির্বাচন কমিশন। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হল। এ ছাড়া আরও পাঁচ জন পর্যবেক্ষককে পরিবর্তন করা হয়েছে। জঙ্গিপুরের অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের কাছে রিপোর্টও তলব করেছে কমিশন।কমিশন মালদার মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল জয়ন্ত কান্তকে। জয়ন্ত উত্তরপ্রদেশের বাসিন্দা। তৃণমূলের প্রশ্ন ছিল, স্ত্রী বিজেপির নেত্রী হলে তাঁর স্বামী কী ভাবে নিরপেক্ষ ভাবে কাজ করবেন? ওই চার কেন্দ্রের নতুন পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন বিহার ক্যাডারের আইপিএস অফিসার হৃদয় কান্ত। তাঁর বাড়ি ঝাড়খণ্ডে। তিনি বিহার ক্যাডারের আইপিএস অফিসার।মালদা ছাড়াও আরও পাঁচ পুলিশ পর্যবেক্ষককে পরিবর্তন করেছে কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে— ১) জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, ২) জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি, ৩) খড়গপুর সদর, পিংলা, খড়গপুর, ডেবরা, ৪) বাগদা, বনগাঁ উত্তর, ৫) হাবরা, অশোকনগর, আমডাঙা বিধানসভা কেন্দ্রে।উল্লেখ্য, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে ইতিমধ্যে রাজ্যের একাধিক ডিজিপি, এডিজি, আইজি, এসপি, ডিএম পদে রদবদল করেছে নির্বাচন কমিশন। বিধানসভা কেন্দ্র অনুযায়ী পৃথক পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সাধারণ পর্যবেক্ষক ছাড়াও বিভিন্ন কেন্দ্রের জন্য পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *