Breaking News

কলকাতায় হাড়হিম হত্যা!মেয়ের সামনেই ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন কসবায়,গ্রেফতার স্বামী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কসবায় হত্যাকাণ্ড। ছোট্ট মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পালানোর সময় অভিযুক্তকে ধরে ফেলেন এলাকাবাসীরাই। তুলে দেওয়া হয় কসবা থানার পুলিশের হাতে।মৃতার নাম স্বপ্না সিং। বয়স ৪২ বছর। তিনি বোসপুকুর রোড এলাকার বাসিন্দা। অভিযোগ, রবিবার ভোর ৪টা নাগাদ মহিলার স্বামী বিনোদ সিং ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। অভিযোগ, কিছু বোঝার আগেই স্বপ্নাকে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁকে বিনোদ। মেয়ের সামনেই স্ত্রীকে কোপান তিনি। মহিলা রক্তাক্ত অবস্থায় বাড়িতেই পড়েছিলেন। সকাল ৬ টা নাগাদ সব কিছু জানতে পারে স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় বধূকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় সিএনএমসি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার মেয়েকে জিজ্ঞাসাবাদ করতেই বলেন, তাঁর বাবা-মা’কে কুপিয়েছে। তারপরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জন্য এই খুন |কিন্তু কী নিয়ে বিবাদ তা নিয়ে ধোঁয়াশা। মৃতার মেয়ে ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৬টা নাগাদ কসবা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছোয় ঘটনাস্থলে। আটক করে বিনোদকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে গ্রেফতার করে পুলিশ। মৃতার মেয়ের থেকেই গোটা বিষয়টা জানতে পারেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করেন বিনোদ। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ|রবিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *