দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-একের পরে এক সচিব, আধিকারিক, ওসি, বিডিও বদল নির্বাচন কমিশনের, যা নিয়ে দিল্লির সঙ্গে সংঘাতে রাজ্য। এরই মধ্যে রবিবার সন্ধেয় রাজ্যের ১৭৩টি থানার ওসি এবং আইসি বদলির নির্দেশ জারি করে কমিশন। সব মিলিয়ে ১৮৪ জন পুলিশ আধিকারিককে সরানোর নির্দেশ দেওয়া হয়। সে দিন দুপুরেই ১৮ জেলার ৮৩ জন BDO বদলের নির্দেশ দেওয়া হয়। ওসি থেকে বিডিও, একইদিনে রাজ্যের ২৬৭ জন আধিকারিক বদলি করে কমিশন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করতে আদালতে দায়ের হলো মামলা|সোমবার সকালেই হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দ্রুত মামলার শুনানির আবেদনও জানানো হয়। এরপরেই মামলা দায়েরর অনুমতি দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানা যাচ্ছে, আগামিকাল মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে প্রধান বিচারপতির বেঞ্চে।গত কয়েকদিনে একাধিক পুলিশ এবং প্রশাসনে রদবদল করেছে নির্বাচন কমিশন । এমনকী রবিবারও প্রশাসনের একঝাঁক পুলিশ কর্তাকে বদল করে দেওয়া হয়েছে। এছাড়াও ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকেও দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছেন নন্দীগ্রামের দুই ব্লকের বিডিও। কমিশনের এহেন পদক্ষেপকেই চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা দায়ের হল।
Hindustan TV Bangla Bengali News Portal