Breaking News

পুলিশ প্রশাসনের পর এবার সিইও দফতরেবড় রদবদল!সরানো হলো ডেপুটি সিইও-কে

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- এবার সিইও দফতরে রদবদল। সরানো হলো রাজ্যের ডেপুটি সিইও সুব্রত পালকে। তাঁর জায়গায় এলেন নতুন ডেপুটি সিইও রাহুল নাথ। সুব্রত পালকে স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।তবে নির্বাচনের আগে সুব্রত পালকে কেন সরালো হল তা এখনও স্পষ্ট নয়। শুধু সুব্রত পালই নন, এদিন কমিশনের সুপারিশ অনুযায়ী নরেন্দ্রনাথ দত্ত, সুপ্রিয় দাস জয়েন্ট সেক্রেটারি মিঠু সরকার এবং রাহুল নাথকেও সরিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে। এই বিষয়ে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নবান্নের তরফে।জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সিইও দফতরে থাকা নরেন্দ্রনাথ দত্তকে শ্রম দফতরের অতিরিক্ত সচিব করে পাঠানো হয়েছে। তিনি ১৯৯৮ সালের ডব্লিউবিসিএস অফিসার। সুপ্রিয় দাসকে বদলি করে পাঠানো হয়েছে খাদ্য-প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন বিভাগে। অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে দায়িত্ব নিতে বলা হয়েছে। এছাড়াও মিঠু সরকার এবং রাহুল নাথকেও বদলি করা হয়েছে রাজ্যের একটি দফতরে|
এর আগে রাজ্যের পুলিশ ও প্রশাসনে একাধিক বদল হয়েছে। উচ্চপদস্থ পুলিশকর্মী, প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বদলি করা হয়েছে। একাধিক জেলার এসপিকেও বদলি করেছে কমিশন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *