দেবরীনা মণ্ডল সাহা :-চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার সকালে ১৩টি নামের তালিকা প্রকাশ করা হয়েছে। রয়েছে সিতাই, মগরাহাট, গড়বেতার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাগদা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। দলে যোগ দেওয়া সন্তোষ পাঠককেও টিকিট দিয়েছে বিজেপি। কলকাতার গুরুত্বপূর্ণ চৌরঙ্গী কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সদ্য কংগ্রেস ছেড়ে আসা সন্তোষ পাঠককে। অন্যদিকে, উত্তর ২৪ পরগণার বাগদা কেন্দ্রে প্রার্থী হয়েছেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। এই কেন্দ্র ঘিরে বিশেষ রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সেখানে প্রার্থী করেছে রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। উল্লেখযোগ্য বিষয় হল, সোমা ও মধুপর্ণা একই মতুয়া পরিবারের সদস্য এবং সম্পর্কে ননদ-বৌদি। ফলে বাগদা কেন্দ্রের ভোটাররা এবার এক অনন্য পারিবারিক-রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে।
*এক নজরে বিজেপির চতুর্থ তালিকা:-*
সিতাই (SC) – আশুতোষ বর্মা
নাটাবাড়ি- গিরিজা শঙ্কর রায়
বাগদা (SC)- সোমা ঠাকুর
মগরাহাট পূর্ব (SC)-উত্তম কুমার বণিক
ফলতা- দেবাংশু পান্ডা
সোনারপুর উত্তর- দেবাশীষ ধর
চৌরঙ্গী- সন্তোষ পাঠক
হাওড়া দক্ষিণ-শ্যামল হাতি
পাঁচলা-রঞ্জন কুমার পাল
চন্ডীপুর- ডঃপীযূষ কান্তি দাস
গড়বেতা- প্রদীপ লোধা
মেমারি- মানব গুহ
বারাবনি- অরিজিৎ রায়
এই তালিকা প্রকাশের পর বিজেপির আর মাত্র ছ’টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি রইল। এর আগে প্রথম দফায় ১৪৪টি, দ্বিতীয় দফায় ১১২টি এবং তৃতীয় দফায় ১৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল।
Hindustan TV Bangla Bengali News Portal