Breaking News

‘ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে’,সমর্থকদের স্লোগানে বকলমে শুভেন্দু অধিকারীই মুখ্যমন্ত্রী মুখ?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-
নন্দীগ্রামের পর এবার ভবানীপুর। বুধবার বিকেলে দক্ষিণ কলকাতার হাই-প্রোফাইল কেন্দ্রে প্রচারে বেরিয়ে ফের ‘জয় বাংলা’ স্লোগানের মুখে পড়তে হল শুভেন্দু অধিকারীকে। তবে এদিন শুধু বিরোধীদের স্লোগান নয়, খোদ বিজেপি কর্মীদের পাল্টা স্লোগান ঘিরে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে আলোচনা শুরু হয়েছে। শুভেন্দুকে সামনে রেখে গেরুয়া শিবিরের একাংশ এদিন গলা ফাটালেন, ‘ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে’| এদিন বিকেলে ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭৪ এবং ৮২ নম্বর ওয়ার্ডে প্রচার করেন শুভেন্দু অধিকারী| শুভেন্দুর প্রচার চলাকালীন অবশ্য এ দিনও সাময়িক উত্তেজনা ছড়ায় ভবানীপুরে| এদিনও শুভেন্দুকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল সমর্থকরা৷ পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি-ও| যদিও তৃণমূলের স্লোগানকে গুরুত্ব না দিয়েই বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী|বুধবার শুভেন্দু প্রচারের আগেই ভবানীপুরে বিজেপি-র পক্ষ থেকে মাইকে প্রচার করা হয়, ‘ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে| আপনারা সেই ভাগ্যবান ভোটার যাঁদের ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন| এর আগের বারের মুখ্যমন্ত্রী আপনারাই নির্বাচিত করেছেন, নতুন যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তাঁকেও আপনারাই নির্বাচিত করবেন| সেই শুভেন্দু অধিকারী আপনাদের বাড়ি বাড়ি আসছেন |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *