Breaking News

মালদহের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট ঠিক বলেছে, বিজেপির গেমপ্ল্যান এটা!সাগরদিঘি থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা :-সাগরদিঘি থেকে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াচকের ঘটনা বিজেপির গেম প্ল্যান, এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ সুপ্রিম কোর্ট যা বলেছে, ঠিক বলেছে।” তাঁর আবেদন, লড়াইটা শান্তিপূর্ণভাবে করতে হবে। কারও প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী।নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বিচারকদের নিরাপত্তা দিতে পারেনি কমিশন।” তাঁর হাতে যে এখন প্রশাসনিক ক্ষমতা নেই, তাও স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “যদি আমার উপর বিশ্বাস থাকে, তা হলে দয়া করে উত্তেজনায় পা দেবেন না। রক্ষা করুন বাংলাকে। মুর্শিদাবাদকে রক্ষা করুন। নিজেদের অধিকার রক্ষা করুন। আমি তো বলেছি আপনাদের, কাউকে আমি বার করতে দেব না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না।” সাগরদিঘির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দিয়েছেন, প্রশাসন এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর অভিযোগ, মালদহের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে তাঁকে কেউ খবর দেয়নি। এরপরই জনগণের উদ্দেশে শান্তিপূর্ণ লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,” লড়াইটা শান্তিপূর্ণ করতে হবে। বিজেপি কয়েকজনকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, রাস্তা অবরোধ করল, বিচারকদের ঘেরাও করল। আজ সুপ্রিম কোর্ট ঠিক বলেছে। বিজেপির এটা গেমপ্ল্যান। এখানে নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করতেই চাইছে বিজেপি।”মালদহের ঘটনায় নাম না-করে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এবং সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক তথা নবগঠিত আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “হায়দরাবাদ থেকে কেউ উড়ে এল আর বিজেপি কটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করল, বিচারকদের ঘেরাও করল। ফলাফলটা কী হল?”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *