Breaking News

সিপিএম থেকে তৃণমূল হয়ে এবার বিজেপিতে যোগ নবগ্রামের বিদায়ী বিধায়কের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- গত কয়েক দিনের সমস্ত জল্পনা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘাসফুল শিবির ত্যাগ করলেন নবগ্রামের বিদায়ী বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। বৃহস্পতিবার কলকাতার হেস্টিংস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তিনি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।২০১১ ও ২০১৬-তে সিপিএমের টিকিটে জয়ী হয়ে নবগ্রামের বিধায়ক হয়েছিলেন কানাই মণ্ডল। পরে তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর ২০২১-এ ফের বিধায়ক হন। আর এবার টিকিট পাননি তিনি।গত কয়েকদিনের সমস্ত জল্পনা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘাসফুল শিবির ত্যাগ করলেন নবগ্রামের বিদায়ী বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। বৃহস্পতিবার কলকাতার হেস্টিংস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তিনি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।কানাই চন্দ্র মণ্ডলের রাজনৈতিক জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। ২০১১ সালে বাম আমলেও সিপিএমের প্রতীকে কংগ্রেস প্রার্থী প্রবাল সরকারকে হারিয়ে তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। ২০১৬ সালেও সিপিএমের টিকিটে জয়ী হয়ে বিধানসভায় যান। তবে পরবর্তীকালে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ‘ঘাসফুল’ প্রতীকে লড়ে বড় ব্যবধানে জয়ী হন কানাইবাবু।২০২৬ সালে আর তাঁকে প্রার্থী করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাতেই ক্ষুব্ধ হন কানাইচন্দ্র মণ্ডল। এরপরই বিজেপিতে যোগদান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *