Breaking News

দেবাশিস কুমারের পর এবার দুই মন্ত্রী সুজিত বসু, রথীন ঘোষকে তলব ইডির!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- ভোটের আগে ফের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল ইডির তলব ঘিরে। রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে জেরা করার পর এবার নজর পড়ল রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষের দিকে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাঁদের দু’জনকেই আলাদা দিনে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যা ভোটের আগে রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল কিনা তা নিয়েও জোর বিতর্ক শুরু হয়েছে।সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতিতে তাঁদের দু’জনকে ডেকে পাঠানো হয়েছে। আগামী সোমবার, ৬ এপ্রিল বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে এবং ৮ তারিখ মধ্যমগ্রামের রথীন ঘোষকে ইডি তলব করেছে। এই মুহূর্তে দু’জনেই ভোটপ্রচারে দারুণ ব্যস্ত। তাই ইডির তলবে সাড়া দিয়ে সল্টলেকের দফতরে হাজিরা দেবেন নাকি আরও সময় চাইবেন, সেটাই দেখার।চলতি সপ্তাহে আচমকাই জমি দুর্নীতি মামলায় রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি সোমবার নথিপত্র নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান। এরপর আবার শুক্রবার ডেকে পাঠানো হয়। প্রচারের ব্যস্ততার মাঝে এদিনও দেবাশিস কুমার সময়মতো হাজিরা দিয়েছেন। এরপরই শুক্রবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় আরও দুই হেভিওয়েট তৃণমূল প্রার্থীকে ডেকে পাঠাল ইডি। আগামী সপ্তাহের সোমবার সুজিত বসু ও বুধবার রথীন ঘোষকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *