প্রসেনজিৎ ধর, কলকাতা :- সপ্তাহান্তের ছুটিতে ফের ট্রেন বিভ্রাটের কবলে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার নিত্যযাত্রীরা। দমদম স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী শনি ও রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৪ এপ্রিল শনিবার রাত থেকে ৫ এপ্রিল রবিবার ভোর পর্যন্ত এই কাজের জন্য পাওয়ার এবং ট্রাফিক ব্লক নেওয়া হবে।
*ট্রেন বাতিল,৪ এপ্রিল*
শিয়ালদহ–ডানকুনি: ৩২৪৯১ আপ / ৩২৪৯২ ডাউন
শিয়ালদহ–রানাঘাট: ৬৩১১১ আপ
শিয়ালদহ–নৈহাটি: ৩১৪৪১ আপ / ৩১৪৫০ ডাউন
শিয়ালদহ–বনগাঁ জংশন: ৩৩৮৫৯ আপ / ৩৩৮৬০ ডাউন
শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন: ৩১৮৪৪ ডাউন
*৫ এপ্রিল*
শিয়ালদহ–ডানকুনি: ৩২২১১ আপ / ৩২২১২ ডাউন
শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন: ৩১৮১১ আপ
শিয়ালদহ–বনগাঁ জংশন: ৩৩৮১১ আপ
*ট্রেনের রুটে কাটছাঁট:৪ এপ্রিল*
৬৩১০৩ ডাউন লালগোলা–শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার, রানাঘাট পর্যন্ত যাবে
৩১৫৪২ ডাউন শান্তিপুর–শিয়ালদহ লোকাল, ব্যারাকপুর পর্যন্ত যাবে
৩৩৮৫৮ ডাউন বনগাঁ জংশন–শিয়ালদহ লোকাল, দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ
৩৩৮৬৩ আপ শিয়ালদহ–বনগাঁ লোকাল, দমদম ক্যান্টনমেন্ট থেকে শুরু
*৫ এপ্রিল*
৩১৫১১ আপ শিয়ালদহ–শান্তিপুর লোকাল, ব্যারাকপুর থেকে ছাড়বে
*বেশ কিছু ট্রেন দেরিতে ছাড়বে:
৪ এপ্রিল*
১৩১০৬ বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস: আড়াই ঘণ্টা দেরিতে ছাড়বে
১৩১৩০ যোগবনী–কলকাতা এক্সপ্রেস: আড়াই ঘণ্টা দেরিতে ছাড়বে
১৩১৪১ নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস: আড়াই ঘণ্টা দেরিতে ছাড়বে
৫৩১৭২ লালগোলা–শিয়ালদহ প্যাসেঞ্জার: ৩০ মিনিট দেরিতে ছাড়বে
*৫ এপ্রিল:*
৫৩১৭১ শিয়ালদহ–লালগোলা প্যাসেঞ্জার: ১ ঘন্টা দেরিতে ছাড়বে
৩৩৮১৩ আপ শিয়ালদহ–বনগাঁ জংশন লোকাল: ১০ মিনিট দেরিতে ছাড়বে
এছাড়া, ১২২০২ ডাউন পুরী–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে। ১৫০৫০ ডাউন গোরখপুর–কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস ৩৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।
Hindustan TV Bangla Bengali News Portal