Breaking News

এবার সদ্য প্রাক্তন কলকাতার CP-কে অন্য রাজ্যেই পাঠাতে চায় কমিশন!চিকিৎসার কারণে অব্যাহতি চাইলেন সুপ্রতিম

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রসচিবের পর এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। ফের রাজ্যের উচ্চপদস্থ অফিসারকে পাঠানো হল ভিনরাজ্যে। ভোট ঘোষণা হওয়ার পরই আইপিএস সুপ্রতিম সরকারকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এডিজি সিআইডি করা হয়েছিল তাঁকে। এবার ভিনরাজ্যে পুলিশ অবজারভারের দায়িত্ব দেওয়া হল সেই আধিকারিককে। তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব পালনের নির্দেশিকে দেওয়া হয়েছে কমিশনের তরফে।গত ৩১ জানুয়ারি কলকাতার পুলিশের কমিশনার পদে দায়িত্ব গ্রহণ করেন সুপ্রতিম সরকার। নির্বাচন কমিশন বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে গত ১৫ মার্চ। সেই রাতেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক সরকারি পদ থেকে আধিকারিকদের বদল করা হয়েছিল। কমিশনের নির্দেশে ১৬ মার্চ পুলিশ কমিশনারের পদ থেকেও সরিয়ে দেওয়া হয় সুপ্রতিম সরকারকে। তাঁকে এডিজি (সিআইডি)-র দায়িত্ব দেওয়া হয়। কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব নেন অজয় কুমার নন্দাকে।এবার সুপ্রতিম সরকারকে ভিন রাজ্যে পাঠানোর চিঠি দিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও নির্বাচন রয়েছে। ওই রাজ্যের তিরুনেলভেলি জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজ়ার্ভার হিসেবে তাঁকে পাঠানো হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। গত পয়লা এপ্রিল এই নির্দেশ সংক্রান্ত চিঠিও কমিশন তাঁকে পাঠিয়েছে। গতকাল, বুধবার এই নির্দেশিকা জারি হয়। তামিলনাড়ুর তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই নাঙ্গুনেরি এবং রাধাপুরমে তাঁকে পুলিশ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। কিন্তু ভিনরাজ্যে যেতে রাজি হননি সুপ্রতিম সরকার। মেডিক্যাল এমার্জেন্সির কারণে তিনি তামিলনাড়ু যেতে পারবেন না, সেই বিষয় কমিশনকে সুপ্রতিমের তরফে জানানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *